০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে ভাড়ায় অস্ত্র সরবরাহকারী শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রেফতার ,উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

  • আপডেট: ০৪:২২:১২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০১১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর তুরাগ থানাধীন হরিরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী সোয়েব হোসেন মুন্না ওরফে ভাগিনা মুন্নাকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

গ্রেফতারকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সোমবার(০২ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, সোমবার ভোররাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন হরিরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এতে শীর্ষ সন্ত্রাসী সোয়েব হোসেন মুন্না ওরফে ভাগিনা মুন্নাকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র সে রাজধানীর তুরাগ, মিরপুর, কাফরুল, পল্লবী, ভাষানটেক এবং ক্যান্টনমেন্ট থানাসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতো। পাশাপাশি এগুলো বিভিন্ন পেশাদার অপরাধীদের ভাড়ায় সরবরাহ করতো যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত করতো।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী মুন্নার বিরুদ্ধে প্রাথমিক তদন্তে বিভিন্ন থানায় ৩০টির অধিক মামলা ও ১৭টি গ্রেফতার পরোয়ানা রয়েছে বলে জানা যায়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীতে ভাড়ায় অস্ত্র সরবরাহকারী শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রেফতার ,উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

আপডেট: ০৪:২২:১২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬