০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

খিলক্ষেতে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট: ০৭:৫০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০১৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজি মামলার আসামি আব্দুল্লাহ আল রাহিম (৩০)-কে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-১।

শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১-এর ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়,গ্রেফতার আব্দুল্লাহ আল রাহিম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা,অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় চাঁদাবাজির একটি মামলা রয়েছে।

পাশাপাশি তিনি খিলক্ষেত ও বাড্ডা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়।

এ ধরনের তথ্যের ভিত্তিতে র‍্যাব-১-এর একটি আভিযানিক দল তার গতিবিধির ওপর নজরদারি শুরু করে। প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও মাঠপর্যায়ের অনুসন্ধানের পর শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকার একটি বাসা থেকে আব্দুল্লাহ আল রাহিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (৭.৬২ মিমি),৮ রাউন্ড গুলি,একটি ম্যাগাজিন,একটি ডিভিআর ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্রটি নিজের বলে স্বীকার করেছেন তিনি। আগ্নেয়াস্ত্রটির বৈধতার বিষয়ে কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে জানিয়েছে র‍্যাব।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি,তিনি অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় ভীতি সৃষ্টি করে বিভিন্ন অপরাধ সংঘটন করতেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

খিলক্ষেতে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

আপডেট: ০৭:৫০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬