তেজগাঁও জোনের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৭৪
- আপডেট: ০৪:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ১৮০৩৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও জোনের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ। অভিযানে, মোহাম্মদপুরে ৩০, আদাবরে ১২, শেরেবাংলা নগরে ১২, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৯, তেজগাঁও থানা ৭ জন ও হাতিরঝিল থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- বিকি (৩০), মেহেদী হাসান (২৩),ইয়াসিন আরাফাত বাবলু (২৫), মাকসুদুল করিম (৪৫), রাব্বি (১৮), সাজিদ ইসলাম (২৫), আনোয়ার হোসেন (৩৩), নুরুল ইসলাম (৩০), তৌফিকুর রহমান (২০), হৃদয় (২২), শিহাব (২০), হানিফ (৪০), সজীব (২১), আনোয়ার কবির (২০), শাকিল (১৮), শান্ত (২১), রাব্বি (২৪), মাসুদ (৩২), শাওন (৩০),জালাল উদ্দিন (৫৫), কাউসার (৩০), সুবহান (৪০), ফয়সাল (২৬), দেলোয়ার (২৫), আলমগীর (৩৫), সুমন মিয়া (২৮), ওয়াজেদ (২৩), মাহির (২৫), রিপন (২৪) ও মারুফ (২৮)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রায়হান হোসেন (২৫), মো. সাব্বির জুলহাজ (২৫), আফসান উদ্দিন (২৫), সাগর হোসেন (২৫), মো. রাকিব আল হাসান (২৩), মো. ওমর ফারুক দীপু (২৮), মো. হোসেন (১৯), মো. নুর ইসলাম (২৮), মো. বশির (৩০),মোহাম্মদ আলী (২৬), মো. রুহুল আমিন (১৮) ও মো. মনিরুল ইসলাম (২৮)।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে, স্টিলের চাপাতি, সুইচ গিয়ার, একটি কাঠের হাতলযুক্ত জং ধরা চাপাতি, একটি কাঠের হাতলযুক্ত ধারালো চাকু উদ্ধার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. মহি উদ্দিন (৪১), রানাউল ইসলাম (৩৩), মো. মহিবুল্লাহ আকন (৩৬), মো. মাহাবুর আলম (৪০), ক্যজসই মার্মা (২০),মো. আরিফ (৩৫),মো. আইয়ান (১৯),মো. হানিফ (২০) ও মো. মোস্তাকিম (২০)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,লতিফা (৪০), কমলা (৫০),মো. সোহাগ ভূইয়া (৩৬),মো. তুহিন শেখ (৩৮), মো. রোমান (২২),মো. শামীম মিয়া (২৫) ও মুক্তা বেগম (৪৬)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. মুন্না (১৯),মোস্তাকিম পারভেজ (৩৮), আরাফাত খান সাদিক( বয়স উল্লেখ নাই) ও মো. সুমন(বয়স উল্লেখ নাই)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মহসিন হোসাইন (২৪),মো. তাজুল ইসলাম (৪২),স্বপন (২৫),মো. রুবেল (৪১),সুজন আকন্দ (১৮),মো. মুন্না (১৮),মো. মজিবর রহমান খাঁ ওরফে মজি (৩৭),আনোয়ার হোসেন (৪০),মো. মনির হোসেন (২৮),লিটন (৫৩),মো. সালাম (৩৪) ও মো. আব্বাস (৩০)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















