জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে র্যালী – আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট: ১১:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১৮০৫৬
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। জানা গেছে ,১০ মার্চ মঙ্গলবার (২০২৬) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এ দিবস উদযাপন উপলক্ষে একটি র্যালি বের করা হয়।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক পটুয়াখালী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক (উপ-সচিব) ও পটুয়াখালী পৌর সভার প্রশাসক জুয়েল রানা, পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মাসুদ উল আলম, পটুয়াখালী
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস, এম, দেলোয়ার হোসাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বক্তারা প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো সংকট মোকাবিলায় আতঙ্কিত না হয়ে ধৈর্য, সচেতনতা ও প্রস্তুতি নিয়ে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানান।সভা শেষে ফায়ার সার্ভিস ও সিপিপি সদস্যদের অংশগ্রহণে অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়।



















