০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

মানিকগঞ্জে পদ্মা নদীতে তেলবাহী লরির দুর্ঘটনা, উদ্ধার কার্যক্রম চলছে

  • আপডেট: ০৭:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ১৮০৭৬

খন্দকার জহিরুল ইসলাম:

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে পড়ে যাওয়া তেলবাহী লরিটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে ডুবে যাওয়া ট্রাকটি নদী থেকে তীরে আনা হয়। বর্তমানে উদ্ধারকারী জাহাজ হামজা ক্রেনের সহায়তায় ট্রাকটি সম্পূর্ণভাবে তীরে তুলার চেষ্টা চালাচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে শাহ মখদুম ফেরি থেকে নামার সময় ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। ঢালু পথে হঠাৎ ব্রেক বিকল হয়ে যাওয়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ট্রাকচালক শরীফুল ইসলাম ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম জানান, উদ্ধারকারী জাহাজ ট্রাকটি পানির নিচ থেকে টেনে তুলতে সক্ষম হলেও এখনো পুরোপুরি পন্টুনের ওপর তোলা যায়নি।

উল্লেখ্য, ঝিনাইদহ-ঢাকা রেজিস্ট্রেশন নম্বর ৪১-০০৪২ এর দশ চাকার লরিটি যশোর থেকে প্রায় ২৪ হাজার লিটার বাম্প ওয়েল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল। দৌলতদিয়া ঘাট থেকে ফেরি পার হয়ে পাটুরিয়া ঘাটে নামার সময় যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মানিকগঞ্জে পদ্মা নদীতে তেলবাহী লরির দুর্ঘটনা, উদ্ধার কার্যক্রম চলছে

আপডেট: ০৭:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬