০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

কেরানীগঞ্জে আড়াই লাখ টাকার ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: ০১:৫৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ১৮০৩২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

শুক্রবার রাত প্রায় ৯টা ১০ মিনিটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০-এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— মো. আবু বকর সিদ্দিক পিলটন (৪০) ও মো. তরিকুল ইসলাম (৩২)। তাদের কাছ থেকে আনুমানিক ২ লাখ ৫২ হাজার টাকা মূল্যমানের ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শনিবার(১৪ মার্চ) র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদক ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতারদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। এটি যুবসমাজকে ধ্বংস করছে এবং পরিবার ও সমাজে অস্থিরতা তৈরি করছে। তাই “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কেরানীগঞ্জে আড়াই লাখ টাকার ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ০১:৫৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬