০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

যাত্রাবাড়ীতে সাড়ে তিন লাখ টাকার ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: ০৪:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ১৮০২৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যমানের ৯১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্প।

গ্রেফতারকৃতরা হলেন— মো. হারুন অর রশিদ স্বপন এবং মো. রবিউল।

সোমবার (১৬ মার্চ) র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে আনুমানিক ৩ লাখ ৬৪ হাজার টাকা মূল্যমানের ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মাদক চক্রের এই দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাত্রাবাড়ীতে সাড়ে তিন লাখ টাকার ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ০৪:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬