আইজিপির বাসায় চুরি নিয়ে যা জানাল পুলিশ
- আপডেট: ০১:৫৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ১৮০২৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত ‘আইজিপির বাসায় চুরি’সংক্রান্ত খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবী করেছে পুলিশ সদরদপ্তর।
বুধবার (১৮মার্চ) দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বাগেরহাট জেলা পুলিশ বলছে, ঝড়-বৃষ্টিতে আইজিপির বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ওই তার নিয়ে যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতারের তথ্য দেওয়া হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী,আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়া কিছু গণমাধ্যমে এ ধরনের সংবাদ প্রকাশিত হওয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,প্রকৃত ঘটনা হলো-গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ওই তার নিয়ে যায়।
ঘটনাটি থানা পুলিশের নজরে আসার পর মঙ্গলবার অভিযান পরিচালনা করে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়। পাশাপাশি এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—মো.রবিউল ইসলাম (২৮),আব্দুর কাদের (২৪) ও মো.চঞ্চল শেখ (৩৮)।
জেলা পুলিশ থেকে আরও জানানো হয়,আইজিপির বাসায় চুরি সংক্রান্ত যে সংবাদ প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ ভ্রান্ত। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।


















