০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

সুন্দরবনে অস্ত্রসহ ‘ছোট সুমন’ বাহিনীর সদস্য আটক

  • আপডেট: ০৪:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ‘ছোট সুমন’ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২২ মার্চ) বিকালে বাগেরহাটের মোংলা থানাধীন বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুন্দরবনের কুখ্যাত ‘ছোট সুমন’ বাহিনীর সদস্য ইয়াছিন সেখ (৪০)কে আটক করা হয়।

আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ এবং চার রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক ইয়াছিন সেখ বাগেরহাট জেলার মোংলা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ‘ছোট সুমন’ বাহিনীর সঙ্গে জড়িত থেকে ডাকাতি এবং অস্ত্র ও রসদ সরবরাহের কাজে সহযোগিতা করে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ বিষয়ে কোস্ট গার্ডের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সুন্দরবনে অস্ত্রসহ ‘ছোট সুমন’ বাহিনীর সদস্য আটক

আপডেট: ০৪:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬