০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিল কোস্ট গার্ড

  • আপডেট: ০৩:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর একটি আস্তানা ধ্বংস করে বিভিন্ন মালামাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৩০ মার্চ ) সকালে বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ছোট সুমন বাহিনীর সদস্যরা ওই এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সকাল ৬টায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বাহিনীটির একটি আস্তানা শনাক্ত করে তা ধ্বংস করা হয়।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকি-টকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের গভীরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিল কোস্ট গার্ড

আপডেট: ০৩:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬