শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন সামনে রেখে আনসার-ভিডিপির নিষ্ঠা ও পেশাদারিত্বের নির্দেশনা: আনসার মহাপরিচালক
- আপডেট: ০৩:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এ উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল ) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় উপমহাপরিচালক কামরুন নাহার (ময়মনসিংহ রেঞ্জ)সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বগুড়া জেলায় অনুষ্ঠিত সমাবেশের সঙ্গে সরাসরি সম্প্রচার করা হয়, যা পুরো আয়োজনকে সমন্বিত ও আধুনিক মাত্রা প্রদান করে।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যরা সফল ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনেও সদস্যদের আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়ামে আয়োজিত এ সমাবেশে ১ হাজার ৫৫০ জন আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।


















