০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট: ১২:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ১৮০১৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকার কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতারকৃত আসামিরা হলেন–মো.জিতু ও হুমায়ুন হোসেন রনি।

বুধবার বিকালে র‍্যাব-১০, সিপিসি-১,যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করে। এসময় ১ টি বিদেশী পিস্তল, ১টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। এসময় র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন ও র‍্যাব-১০ সদর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সোনালী সেন।

র‍্যাব-১০ এর অধিনায়ক বলেন,যাত্রাবাড়ী ক্যাম্প আভিযানিক দল গতকাল বিকাল সাড়ে তিনটার দিকে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের খবর পায়। এ সংবাদের পর কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ টি বিদেশী পিস্তল, ১টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ এই দুই আসামিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়,গ্রেফতার আসামি মো. জিতুর বিরুদ্ধে ঢাকার কদমতলী থানায় ১২ টি এবং হুমায়ূন হোসেন রনির বিরুদ্ধে কদমতলী থানায় ৯ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডিএমপির কদমতলী থানায় ১ টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

আপডেট: ১২:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬