০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

অভাবের তাড়নায় চীনা ফ্যক্টোরিতে ডাকাতি,ফেলে যাওয়া মোবাইলের সূত্র ধরে ডাকাতদলকে গ্রেফতার

  • আপডেট: ০১:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ১৮০২০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি চীনা নাগরিকদের পরিচালিত প্রকল্পে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতারকালে লুণ্ঠিত অর্থসহ লুট হওয়া মালামালের একটি অংশও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—মাসুদ রানা, নাছির পিয়াদা, হৃদয় মীর, রোমান শেখ ও মো. মামুন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। এসময় র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন ও র‍্যাব-১০ সদর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সোনালী সেন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দক্ষিণ কেরানীগঞ্জের ‘ইয়াং জি জিয়াং’ প্রকল্পে প্রবেশ করে। শ্রমিকদের শিফট পরিবর্তনের সময় সুযোগ নিয়ে তারা মূল ফটক দিয়ে ভেতরে ঢুকে পড়ে। প্রথমে গার্ডরুমে থাকা দুই নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলে। এরপর নিচতলায় থাকা এক চীনা নাগরিককে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা কয়েকটি দলে ভাগ হয়ে পড়ে।

এসময় ডাকাতরা প্রকল্পের সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলে লুটপাট চালায়। এসময় এক চীনা নাগরিক বাধা দিলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত ওয়েন জিনহুয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

র‍্যাব জানায়, লুট হওয়া মালামালের মধ্যে ছিল বিভিন্ন ব্র্যান্ডের আইফোন ও স্মার্টফোন, তিনটি দামী ঘড়ি এবং প্রায় ৭ লাখ টাকা নগদ অর্থ।

এ ঘটনার পর র‍্যাব ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং ডাকাতদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন জব্দ করে। ওই মোবাইলের তথ্য বিশ্লেষণ করে অভিযান চালিয়ে ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩টি বিদেশি ব্র্যান্ডের দামী ঘড়ি, ২টি বিদেশি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের মধ্যে নাছির পিয়াদার বিরুদ্ধে পিরোজপুর মঠবাড়ীয়া থানা ও চট্টগ্রাম বায়োজিত বোস্তামি থানায় ২ টি মামলা রয়েছে এবং রোমান শেখের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ১ টি ছিনতাই মামলা রয়েছে। এছাড়া ডাকাতির ঘটনায় আসামিদের বিরুদ্ধে নতুন মামলা রজুসহ আদালতে পাঠানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, এই ডাকাতির সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অভাবের তাড়নায় চীনা ফ্যক্টোরিতে ডাকাতি,ফেলে যাওয়া মোবাইলের সূত্র ধরে ডাকাতদলকে গ্রেফতার

আপডেট: ০১:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬