শেরেবাংলা মেডিকেলে অসুস্থ মাকে দেখতে ছুটে গেলেন এডিসি রিয়াজ হোসেন খান
- আপডেট: ০৫:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১৮০৩৬

আল রাফি, পটুয়াখালী বাউফল প্রতিনিধি:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রিয়াজ হোসেন খান, পিপিএম মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
পটুয়াখালীর বাউফল উপজেলার কৃতি সন্তান ও জনদরদী এই পুলিশ কর্মকর্তা ১৬ এপ্রিল সকাল ১১টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে বাউফল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোলাবাড়ি এলাকার ব্যবসায়ী তারেকের গুরুতর অসুস্থ মা চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালে পৌঁছে এডিসি রিয়াজ হোসেন খান অসুস্থ রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেন। একই সঙ্গে প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও প্রদান করেন।
তার এমন মানবিক উপস্থিতিতে পরিবারটি কৃতজ্ঞতা প্রকাশ করে। স্থানীয়দের মতে, দায়িত্ব পালনের পাশাপাশি এমন মানবিক উদ্যোগ একজন কর্মকর্তার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরে এবং সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়।
























