১০:৩২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ভোলায় ইঞ্জিন বিকল বোট থেকে ১২ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

  • আপডেট: ১০:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি যাত্রীবাহী কাঠের বোট থেকে ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (৩ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, রবিবার বিকেল ৩টার দিকে মনপুরা থানাধীন মেঘনা নদীতে প্রবল বাতাসের কারণে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং সেটি নদীতে ভাসতে থাকে। এ সময় বোটে থাকা এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড দ্রুত পদক্ষেপ নেয়।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত বোট ও যাত্রীদের মনপুরার হাজিরহাট সংলগ্ন ঘাটে পৌঁছে দেওয়া হয়।
কোস্ট গার্ড জানায়, জনসেবায় তারা সর্বদা নিয়োজিত এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ভোলায় ইঞ্জিন বিকল বোট থেকে ১২ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

আপডেট: ১০:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬