০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ঈদযাত্রা নিরাপদে ভৈরবে হাইওয়ে পুলিশ ও নিসচা’র লিফলেট বিতরণ

  • আপডেট: ০৬:০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

সন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে হাইওয়ে পুলিশ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা।

শুক্রবার (১৫ মে) বিকেল ৫টায় অনুষ্ঠিত সচেতনতামূলক এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিওনের পুলিশ সুপার মো. রেজাউল করিম।

এসময় তিনি ঈদযাত্রায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন সুজন, সদস্য ইমরান হোসেন, হাজী মো. জামান, নজরুল ইসলাম ও রুবেল হোসেনসহ হাইওয়ে ও ট্রাফিক পুলিশের সদস্যরা।

কর্মসূচিতে ট্রাক, বাস ও অন্যান্য যানবাহনের চালকদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়া হয়। লিফলেটে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো, ট্রাফিক আইন মেনে চলা, ওভারটেকিংয়ে সতর্কতা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। এ সময় সামান্য অসচেতনতার কারণেও বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তাই চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুলিশ সুপার আরও বলেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়কে টহল জোরদার, যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যাত্রীদেরও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঈদযাত্রা নিরাপদে ভৈরবে হাইওয়ে পুলিশ ও নিসচা’র লিফলেট বিতরণ

আপডেট: ০৬:০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬