১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

পাবনার বেড়ায় অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের এক লাখ টাকা জরিমানা

  • আপডেট: ১০:১৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ১৮০০৫

পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকায় ফসলি জমির পাশে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে।

বুধবার (২০ মে) দুপুরে বেড়া উপজেলার কাজীপাড়ায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খান।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজীপাড়ার আব্দুর রউফের বাড়ি সংলগ্ন এক ফসলি জমির পাশে হালিম মোল্লার পুকুরপাড় থেকে স্কেভেটরের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি কাটার সময় মো. দেলোয়ার হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে ভূমি অফিসের নাইটগার্ড আমিরুল ইসলাম তাকে আটক করেন।

পরে আমিনপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, বাতেন ফকিরের নির্দেশে তিনি পুকুরপাড় থেকে মাটি কাটছিলেন এবং পুকুর মালিকের সঙ্গে তার চুক্তি রয়েছে।

এলাকাবাসীর দাবি, গত সাতদিন ধরে ওই এলাকায় স্কেভেটরের মাধ্যমে মাটি কাটা হচ্ছিল, এতে আশপাশের ফসলি জমির ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

অভিযানে আরও জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ফসলি জমির আশপাশ থেকে মাটি কাটা নিষিদ্ধ এবং ব্যক্তিমালিকানাধীন জায়গা থেকে মাটি কাটতে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার পূর্বানুমতি প্রয়োজন, যা এ ক্ষেত্রে ছিল না।

আইন অমান্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত মো. দেলোয়ার হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পাবনার বেড়ায় অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের এক লাখ টাকা জরিমানা

আপডেট: ১০:১৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬