শিরোনাম:
মানিকগঞ্জের সিংগাইরে স্কুলছাত্রীর গলিত লাশ উদ্ধার
- আপডেট: ০৮:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ১৮১৪৫
মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা-এ নিখোঁজ এক স্কুলছাত্রীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মাহিয়া শায়েস্তা ইউনিয়নের চরলক্ষ্মীপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে এবং স্থানীয় সাহরাইল উচ্চ বিদ্যালয়-এর অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ জুন সে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে আজ ২১ জুন, সিংগাইর উপজেলার জামির্তা চন্দননগর এলাকার খলিলের কবরস্থানের পাশে একটি বাঁশবাগান থেকে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পান। পরে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।




















