রাজধানীতে তালিকাভুক্ত ছিনতাইকারী মহরম গ্রেফতার
- আপডেট: ০৯:০০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ১৮০৮০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর কারওয়ান বাজার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. মহরমকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-২।
রবিবার (৫ জুলাই) বিষয়টি র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।
মুবীন রহমান তাপস জানান, গতকাল শনিবার (৪ জুলাই) গোপান সংবাদের ভিত্তিতে কারওয়ান বাজার থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মহরমকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল।
তিনি আরো জানান, মহরম এর বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডাকাতি, দস্যুতা ও চোরাইমাল গ্রহণ, মাদক সংক্রান্ত ৬টি মামলা রয়েছে। এছাড়াও হাতিরঝিল থানায় ১টি মাদক মামলা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১টি ওয়ারেন্ট ইস্যু রয়েছে।




















