০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জুলাই শহীদ দিবস ঘিরে র‍্যাবের নিরাপত্তা জোরদার, সংগ্রহ করছে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের তথ্য

  • আপডেট: ০৭:২৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ১৮০১২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আগামী ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী চক্র যেন কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে সংস্থাটি।

বুধবার (১৫ জুলাই) বিকালে র‍্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিক নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ১৬ জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব ফোর্সেস। পাশাপাশি দিবসটিকে কেন্দ্র করে জারীকৃত সকল প্রকার আইন-শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নেও র‌্যাব কাজ করছে।

র‍্যাব জানিয়েছে, জুলাই শহীদ দিবস উদযাপন ঘিরে সম্ভাব্য নিরাপত্তা হুমকির স্থানগুলো পর্যালোচনা করে পরিকল্পনা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে র‍্যাব সদস্যরা।

এ ছাড়া গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে আগাম তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন এলাকায় সোর্স নিয়োগ করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন রুটে সাদা পোশাকে গোয়েন্দা দল মোতায়েন করে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

র‍্যাব আরও জানায়, দায়িত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভগুলোর নিরাপত্তায়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এসব ইউনিটকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

দিবসটিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করেছে র‍্যাব। এছাড়া এই আয়োজনে কোন প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে জেলা/মেট্রোপলিটন এলাকা/থানা ভিত্তিক স্থানীয় র‌্যাবের সহযোগিতা পেতে টহল ইনচার্জ অথবা দায়িত্বপ্রাপ্ত র‌্যাব ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জুলাই শহীদ দিবস ঘিরে র‍্যাবের নিরাপত্তা জোরদার, সংগ্রহ করছে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের তথ্য

আপডেট: ০৭:২৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬