০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত

  • আপডেট: ১১:০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ১৮০২৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর উত্তরায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাসের চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উত্তরা ৩নং সেক্টর জসিমউদদীন বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর।

নিহতরা হলেন, প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্তের সাংবাদিক সাকিবুল হাসান। সাকিবুল হাসান উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু আপ্যায়ন সম্পাদক।

জানা গেছে, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা দেখে বাসায় ফিরছিলেন তারা। পথে উত্তরা ৩নং সেক্টরে জসিমউদদীন বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের চাপা দেয় একটি বাস।

গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত

আপডেট: ১১:০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬