১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পঞ্চগড় সদর হাসপাতালে শিশু যৌন হেনস্তার চেষ্টা, আনসারের হাতে অভিযুক্ত আটক

  • আপডেট: ১০:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন নানার পাশে থাকা ৬ বছর বয়সী এক পিতৃহীন শিশুকে গভীর রাতে যৌন হেনস্তা ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. মতিয়ার রহমান (৫৭) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যরা। গত ১৫ জুলাই দিবাগত রাতে হাসপাতালের ওয়াশরুমে এই স্পর্শকাতর ও অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও সাহসিকতায় ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান তথ্য জানিয়েছেন।

তিনি জানান,ভুক্তভোগী শিশু মোছা. জান্নাতুন (০৬) পিতৃহীন এবং সে বর্তমানে নানা-নানীর আশ্রয়ে বড় হচ্ছেন। তার নানা অসুস্থ হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে দেখাশোনার জন্য শিশুটি রাতে হাসপাতালেই অবস্থান করছিল। ১৫ জুলাই দিবাগত রাত আনুমানিক ০৩.০০টায় হাসপাতালের নার্স ও স্টাফদের অনুপস্থিতি এবং অন্যান্য রোগী ও স্বজনরা ঘুমিয়ে পড়ার সুযোগে ওত পেতে থাকে অভিযুক্ত মতিয়ার রহমান।

শিশু জান্নাতুন একা হাসপাতালের ওয়াশরুমে গেলে মতিয়ার রহমান তাকে অনুসরণ করে ভেতরে প্রবেশ করে। সেখানে সে শিশুটিকে মুখ চেপে ধরে যৌন হেনস্তা ও ধর্ষণের আপ্রাণ চেষ্টা চালায়। আকস্মিক এই বিপদে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য মোঃ মনিরুল ইসলাম ও মোঃ আপেল দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা অত্যন্ত সাহসিকতার সাথে ওয়াশরুমের ভেতর থেকে ভুক্তভোগী শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এবং ঘটনাস্থল থেকেই অভিযুক্ত মতিয়ার রহমানকে হাতেনাতে আটক করেন।

ঘটনার পরপরই আনসার সদস্যরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযুক্তকে আটকে রাখা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ সকাল ৯:০০টায় তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের সাহসিকতা, দায়িত্বশীলতা ও তাৎক্ষণিক তৎপরতার উচ্চ প্রশংসা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ, রোগী, স্বজন এবং স্থানীয় সচেতন মহল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পঞ্চগড় সদর হাসপাতালে শিশু যৌন হেনস্তার চেষ্টা, আনসারের হাতে অভিযুক্ত আটক

আপডেট: ১০:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬