শিরোনাম:
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
- আপডেট: ০৪:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ১৮০৭২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে ধুমধুমপুর এলাকা থেকে ডেভিডকে গ্রেফতার করা হয়েছে। যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে। তারা বাবার নাম মো. মুসা।
২০২৫ সালের ৩০ মার্চ নগরের বাকলিয়া এলাকার জোড়া খুন ও একই বছরের ২৩ মে রাতে পতেঙ্গা সমুদ্রসৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ অন্তত সাতটি ফৌজদারি মামলার আসামি তিনি।




















