০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

জিসান গ্রুপের ৩ সদস্য গ্রেফতার,উদ্ধার ৩ বিদেশি পিস্তল

  • আপডেট: ০১:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ১৮০১৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর গোড়ান,খিলগাঁও ও মালিবাগ এলাকায় ত্রাস সৃষ্টিকারী ‘জিসান গ্রুপ’-এর তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে র‌্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া কর্মকর্তা মো. মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোড়ান, খিলগাঁও ও মালিবাগ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ‘জিসান গ্রুপ’-এর তিন সক্রিয় সদস্যকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

তবে প্রাথমিকভাবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

মো. মেহেদী ইমরান সিদ্দিকী আরও জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য বিকেলে রাজধানীর শাহজাহানপুরের ঝিলপাড়ে র‌্যাব-৩ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জিসান গ্রুপের ৩ সদস্য গ্রেফতার,উদ্ধার ৩ বিদেশি পিস্তল

আপডেট: ০১:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬