জুলাই গনঅভ্যুত্থান দিবস: সাদা পোশাকে মাঠে থাকছে র্যাব, নিরাপত্তা জোরদার
- আপডেট: ১২:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আগামীকাল ৫ আগস্ট ‘জুলাই গনঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপি বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেছে র্যাব। একই সঙ্গে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাদা পোশাকে র্যাব ফোর্সেস কাজ করছে বলেও জানানো হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) র্যাবের মুখপাত্র এবং লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ইন্তেখাব চৌধুরী জানান, আগামী ৫ আগস্ট জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপি বিভিন্ন অনুষ্ঠিত ও কর্মসূচী হবে। এ উপলক্ষে, সার্বিকভাবে সব ধরণের ঝুঁকি পর্যালোচনা করে কোন উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকার বিরোধী কুচক্রী মহল যাতে কোন প্রকার অপ্রাীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে র্যাব নিরাপত্তা জোরদার করেছে।
তিনি বলেন, ইতোমধ্যে অনুষ্ঠানের নিরাপত্তা সংক্রান্ত জারীকৃত সকল প্রকার আইন-শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে র্যাব কাজ করছে।
জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে র্যাবের কার্যক্রম তুলে ধরে তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রত্যেক ব্যাটালিয়ন নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকা ভিত্তিক Contact/Informer অথবা সোর্স নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ (৪ আগস্ট) দিবাগত রাত থেকে দিবস উদযাপনে অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুটে এবং জুলাই স্মৃতিস্তম্ভ গুলোর নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও জুলাই স্মৃতিস্তম্ভ এবং রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুটে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে এবং দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় করে দায়িত্বপূর্ণ এলাকায় মধ্যে অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতা ও অপতৎপরতা রোধকল্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি জেলায় গনঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠাস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় যেকোন ধরনের নাশকতা ও অপতৎপরতা রোধে জুলাই গণঅভ্যুত্থান দিবসের ৭ দিন আগে থেকেই ইউনিফর্ম পরিহিত র্যাব সদস্যের পাশাপাশি সাদা পোশাকে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব/অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব ফোর্সেস বদ্ধ পরিকর রয়েছে বলেও জানান বাহিনীটির মুখপাত্র এবং লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী




















