০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

  • আপডেট: ০৩:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনসংলগ্ন নলিয়ান এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দুই এলাকা থেকে প্রায় ৯৯ হাজার টাকা মূল্যের মোট ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা হরিণের মাংস ও আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

আপডেট: ০৩:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬