০৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনসার-ভিডিপির সব ইউনিটে দোয়া

  • আপডেট: ০৩:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরসহ দেশের সব ইউনিটে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) যোহরের নামাজের পর এসব দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষাকে স্মরণ এবং দেশ, জাতি ও বাহিনীর সার্বিক কল্যাণ কামনায় এ আয়োজন করা হয়।

আনসার-ভিডিপির সদর দপ্তরসহ সব ইউনিটে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। পরে সদর দপ্তর মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ,উপমহাপরিচালকসহ সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ ও সালাম পেশ করা হয়। মহানবী (সা.)-এর চরিত্র, মানবিকতা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার, সততা ও শান্তির শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক উন্নতি কামনা করা হয়। একই সঙ্গে বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সুস্থতা ও মঙ্গল, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত এবং অসুস্থ ও বিপদগ্রস্তদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

এ ছাড়া দিবসটির তাৎপর্য উপলক্ষে আনসার-ভিডিপি একাডেমি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

আয়োজনে আনসার-ভিডিপির সদস্যদের মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিকতার সঙ্গে দেশ ও জনগণের সেবায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সদর দপ্তরের পাশাপাশি বাহিনীর অধীন সব ইউনিটে নানা কর্মসূচির মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনসার-ভিডিপির সব ইউনিটে দোয়া

আপডেট: ০৩:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬