তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৬
- আপডেট: ০৮:০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১৮০৩১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৭৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ৩২ জন,আদাবরে ১০ জন, শেরেবাংলা নগরে ১২ জন, তেজগাঁও থানা ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন ও হাতিরঝিল থানায় ৩ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদার (২৫), মো. হানিফ হোসেন ওরফে জয় (২৬), মো. চাঁন মিয়া (২০), আজমান আহমেদ জসি (৪০), মো. জুয়েল মিয়া (৪০), মো. সাব্বির (বয়স উল্লেখ নাই), মো. এজাজুল হক রুবেল (বয়স উল্লেখ নেই), আমির হাসান (২১), মো. সিরাজুল মৃধা (২৮), কবির (২৬), লিমন (১৯), শান্ত ইসলাম পৃথিবী (২৭), মো. জাবেদ চুন্না (৩০), মো. হৃদয় আহম্মেদ রোহান (২৯), মো. শাহিন (৩৫), মো. বাপ্পিশেখ (২২), মো. রাইসুল ইসলাম (২৭), মো. শাকাওয়াত তালুকদার (৪৫), মো. রাশেদ আলী (২৪), মো. শুভ (৩৩), মোহাম্মদ আলী (৩৫), মো. মাহবুব আলম রাজিব (৪২), মো. কামরুল ইসলাম (২৪), আইয়ুব আলী (২৪), মাহমুদ হোসেন (২৬), মো. দ্বীন ইসলাম (২৫), মো. মহিউদ্দিন (২৭), শুভদাস (২৯), সায়েম হাসান (২৬), মো. মারুফ (২২), মো. হৃদয় (২২) ও মো. সাজ্জাদ নয়ন (২৮)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-সুজন (২২),হৃদয় (২২),মো. পিন্টু (১৯),মো. সাগর (২৬),মো. সবুজ ( বয়স উল্লেখ নাই), রাজন চক্রবর্তী (৩২),মো. নুর ইসলাম (২৬),আপেল মিয়া (২৫),মো শামীম (৩৮) ও আমিন বাদশা (৩০)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ওসমান (৩৫),মো. সাগর (২০),মো. আরিফ হোসেন (২১),
অহন মজুমদার (২২),মো. কালাম হোসেন (৪৮),মো. তাফসির আরেফিন খান (২৫),মো. খোকন (২৫),মো. সুমন মিয়া (৩০),মো. ইমাম হোসেন আন্তর (১৯),মো. আশরাফুল তালুকদার (২৩),মো. হাবিব মন্ডল (১৮) ও মো. বাদশা মিয়া (২০)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জুলহাস (৪২),মো. রাব্বী (১৯),মো. তারিকুল (১৯),মো. সাগর মোল্লা (২৬),মো. জুয়েল রানা (৩০),রনি বিশ্বাস (৩১),মোসা. শারমিন বেগম (২২),মো. রমজান আলী (২৪),মো. পারভেজ (৩০),মো. সামসুদ্দিন আহামেদ মুন্না (৩০) ও মো. সামসুদ্দিন আহামেদ মুন্না (৩০)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোসা.ফারজানা আক্তার (১৭),মোসা.সুমাইয়া আক্তার (১৬),সামসুর রহমান ওরফে মিঠু (২১),মো.জহিরুল ইসলাম (২৮), মো.আল আমিন (২৪),জনি মন্ডল (২৩),মো. সাকিব হাসান (১৯) ও মো. সাকিল (১৯)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো–মঞ্জুরুল ইসলাম (৩৪),মো. আরিফ (২৮) ও মো. দেলোয়ার হোসেন ( বয়স উল্লেখ নাই)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















