রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৬
- আপডেট: ০৯:৫৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৮০৩১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩০ টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ২৬ জন,ওয়ায়ী বিভাগে ৪০ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৪৯ জন, মিরপুর বিভাগে ১২৫ জন, গুলশান বিভাগে ৪০ জন ও উত্তরা বিভাগে ৫০ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ১৭ রাউন্ড শর্টগানের গুলি, ৩ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২৬৮৩ পিস ইয়াবা, ২.০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া, ৯ টি মোবাইলফোন, ২৮০৪৯০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




















