১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ফ্লাই দুবাইয়ের বিমান থেকে ৯.৩৩ কেজি সোনা উদ্ধার

  • আপডেট: ১১:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০২৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের আসন তল্লাশি করে ৮০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধারকৃত এই সোনার মোট ওজন প্রায় ৯.৩৩ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থার যৌথ উপস্থিতিতে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে বিশেষ অভিযান চালায়।

কাস্টমস সূত্রে জানা গেছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে ফ্লাইটটিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে উড়োজাহাজের আসনের নিচে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮০টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শাহজালালে ফ্লাই দুবাইয়ের বিমান থেকে ৯.৩৩ কেজি সোনা উদ্ধার

আপডেট: ১১:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬