০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বেলাবতে ঝুঁকিপূর্ণ সেতুর সংস্কার, ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের শঙ্কা

  • আপডেট: ০৩:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নরসিংদীর বেলাবতে ঢাকা-সিলেট মহাসড়কের একটি ঝুঁকিপূর্ণ সেতুর সংস্কার ও মেরামত কাজ চলছে। এ কারণে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত মহাসড়কের ওই অংশে যানজটের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

দুপুরে হাইওয়ে পুলিশ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলাব থানার বারৈচা বাজারের পূর্ব পাশে দুলারকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর থাকা সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির ওপর দিয়ে যানবাহন চলাচল করায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সেতুটির কারণে মহাসড়কে যান চলাচলও বিঘ্নিত হতে পারে।

বিষয়টি নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে মৌখিকভাবে জানানো হয়। পরে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ সেতুটি জরুরি ভিত্তিতে সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়া হয়।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুর আড়াইটার দিকে সেতুটির সংস্কার ও মেরামত কাজ শুরু হয়। কাজ চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত। ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমানের তত্ত্বাবধানে এ কাজ করা হবে।

সংস্কারকাজ চলাকালে মহাসড়কের ওই অংশে যানবাহনের গতি কমে গিয়ে সাময়িক যানজটের সৃষ্টি হতে পারে। সম্ভাব্য যানজট নিয়ন্ত্রণে ভৈরব হাইওয়ে থানার মোবাইল টিম ও প্রয়োজনীয়সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এদিকে, মহাসড়ক ব্যবহারকারী যানবাহনের চালকদের সংস্কারকাজ চলাকালে ওই এলাকায় সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বেলাবতে ঝুঁকিপূর্ণ সেতুর সংস্কার, ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের শঙ্কা

আপডেট: ০৩:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬