শিরোনাম:
ডিএমপির ক্রাইম বিভাগে নতুন ডিসি
- আপডেট: ০৫:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো।
আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাবকে ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
মুহম্মদ আবদুল ওয়াহাব বিসিএস পুলিশের ২৫তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি নাটোরের পুলিশ সুপার (এসপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।



















