০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, মাতুয়াইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

  • আপডেট: ০৪:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি এবং গেন্ডারিয়ায় রাজমিস্ত্রী আব্দুল মান্নান হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) র‍্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১০ জানায়, বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর ধলপুর এলাকা থেকে মো. সোবহান (৫০) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়। পৃথক আরেক অভিযানে শুক্রবার ভোরে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে গিয়াস উদ্দিন ওরফে গেসু (৩৪) নামের হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-১০ এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ধলপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোবহানকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, সোবহান যাত্রাবাড়ী থানার ২০১৭ সালের একটি মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজা পরোয়ানাভুক্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

অন্যদিকে, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে গিয়াস উদ্দিন ওরফে গেসুকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গেসু গেন্ডারিয়া থানায় দায়ের হওয়া রাজমিস্ত্রী আব্দুল মান্নান হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি। চলতি বছরের ৮ জুন মামলাটি করা হয়।

মামলার বরাতে র‍্যাব জানায়, গেন্ডারিয়ার মীর হাজিরবাগ এলাকায় বসবাসকারী রাজমিস্ত্রী আব্দুল মান্নানকে পূর্বশত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে গেসুসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে গেন্ডারিয়া থানায় মামলা করেন।

গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, মাতুয়াইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট: ০৪:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬