মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৫
- আপডেট: ০৭:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার।
এদের মধ্যে অস্ত্র আইনে ১,দ্রুত বিচার আইনে ৩,প্রতারণা ১,মাদক ২,পরোয়ানা ভুক্ত ২ জন ( পরোয়ানা তামিল সংখ্যা ৩ টি) ও অন্যান্য আইনে ১৬ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-সাব্বির (২২),রাকিব (২৩), সিয়াম আহমেদ তুহিন (২৪),ইব্রাহিম (২৫),শাকিল (২৫),রাসেল (২৮),সুরুজ (৩০),মানিক (৩৩),মনির (৪৫),সুজন (২২), রায়হান (২৬), নাঈম (২৬),জাহাঙ্গীর (২৮),আব্দুল্লাহ আল নোমান (৩০),মাহাজাবিন নাসরিন (২৫),বশির (২৯),সোলাইমান (২৪),সাইফুল ইসলাম (৩০),শান্ত (১৯),কাজল (৫০),শাহীন (৩০),আরিফ হোসেন (২৩),রাফসান (২৭),রুবেল (২৮) ও তাজিম ইবনে জলিল (৩২)।
গ্রেফতারকালে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট,৯ পুরিয়া গাঁজা, ৩ পাতা হেরোইন,১ টি ব্যাটারি চালিত অটোরিকশা, ১ টি সামুরাই,১ টি সুইচ গিয়ার যাহারসহ ১ টি সুটার গান।
ডিসি মো.ইবনে মিজান বলেন, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















