০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট: ০৩:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে গ্রেফতার চারজনই ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে আরও একজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে অপ্রতিম হত্যা মামলায় মোট চারজন গ্রেফতার রয়েছে। তাদের বয়স যাচাই-বাছাই করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, গ্রেফতারদের মধ্যে কয়েকজন কিশোর। দুজনের বয়স ১৮ বছরের বেশি হলেও একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তাদের জাতীয় পরিচয়পত্রসহ বয়সসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, গ্রেফতারদের আচরণ ও কর্মকাণ্ড অনেকটা কিশোর অপরাধী চক্রের মতো। অপ্রতিমের সঙ্গে তাদের পরিচয় ও বন্ধুত্ব ছিল। তারা নিয়মিত একসঙ্গে ওঠাবসা ও আড্ডা দিত। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাদের অনেকেই অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বয়সে বড়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে। প্রধান সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে ফোনটি পাওয়া যায়। এ ছাড়া মামলার প্রয়োজনীয় অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে। এসব আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে।

গ্রেফতার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার প্রক্রিয়াও চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ দ্রুত তদন্ত এগিয়ে নিচ্ছে। এরই মধ্যে অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং তার দাফনও করা হয়েছে।

অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ দ্রুত অভিযোগপত্র দেবে। এরপর বিচার বিভাগ মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার উদ্যোগ নেবে। রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও স্বল্প সময়ে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: ০৩:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬