১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার ঘটনায় গ্রেফতার ৮, আদাবরে বাড়িতে হামলায় ৫

  • আপডেট: ১২:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানায় ডিএমপি। তবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

ডিএমপি জানায়, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। আর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে।

আদাবরের শ্যামলী হাউজিংয়ের বাড়িটিতে হামলার ঘটনা ঘটে গত শনিবার সকালে। বাড়ির মালিক ব্যবসায়ী আমিনুর রহমান খানের স্বজনদের অভিযোগ, রামদা, চাপাতি ও পিস্তলসহ ১৫ থেকে ২০ জনের একটি দল বাড়িটিতে হামলা চালায়। তাঁরা বাড়িটি দখলের চেষ্টা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

আমিনুর রহমানের ভাতিজা মনির হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পরও একবার বাড়িটি দখল করা হয়েছিল।

শনিবারের ঘটনায় গতকাল রাতে আদাবর থানায় মামলা করেন বাড়ির মালিক আমিনুর রহমান। মামলায় খুরশিদ আলম খান, হাবিবুল্লাহ ওরফে রাসেল, কালাম, কামরান হোসেন, মিজানুর রহমান, সজীব হোসেন, হাসিবুল হাসান ওরফে ইমন ও তানভীরসহ ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অন্যদিকে, গত শনিবার সকাল ১০টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার চাঁদ উদ্যান হাউজিংয়ে অফিসে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ওঠে। এ ঘটনায় জয়নাল আবেদিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জয়নাল আবেদিন বলেন, ওই দিন সকাল ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তি মোহাম্মদপুর টুইন টাওয়ারের দ্বিতীয় তলায় তাঁদের অফিসের দরজা, তালা ও জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তাঁরা অফিসের বিভিন্ন কক্ষ ও স্টোররুমে তল্লাশি চালান। এ সময় নগদ ১৫ লাখ টাকা, পাঁচটি ল্যাপটপ, দুটি এসি, তিনটি সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ট্রাকে করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, কিছুদিন ধরে মোস্তাকের রহমান খোকন চৌধুরী (৬২), মহিন, প্রিন্স ও আলামিন স্থানীয় কয়েকজনের সহায়তায় ওই অফিস দখলের চেষ্টা করছেন। হামলা ও লুটপাটের ঘটনায় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও তথ্য হারানোর আশঙ্কা তৈরি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন জয়নাল আবেদিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার ঘটনায় গ্রেফতার ৮, আদাবরে বাড়িতে হামলায় ৫

আপডেট: ১২:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬