০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

উত্তরায় সাবেক এমপির বাসায় শেখ হাসিনার জন্মদিনের কেক কাটতে গিয়ে ১৫ ছাত্রলীগ নেতা-কর্মী গ্রেফতার

  • আপডেট: ০৭:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বরগুনা-২ আসনের আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের ঢাকার উত্তরার বাসায় কেক কাটার সময় ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে তাদেরকে আটক করে থানা হেফাজেতে নেয় উত্তরা পশ্চিম থানা পুলিশ।

একইদিন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম।

তিনি বলেন, সাবেক পলাতক এমপির উত্তরা ৭ নং সেক্টরের বাসায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়েছিল। এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

থানা পুলিশ জানিয়েছে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে সেখানে জড়ো হয়েছিল। তাদের পরিকল্পনা টের পেয়ে পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের আটক করে থানায় নিয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

উত্তরায় সাবেক এমপির বাসায় শেখ হাসিনার জন্মদিনের কেক কাটতে গিয়ে ১৫ ছাত্রলীগ নেতা-কর্মী গ্রেফতার

আপডেট: ০৭:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬