০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘ন্যাটা সামি’ গ্রেফতার

  • আপডেট: ০৯:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে মো. আরসালান খান সামি ওরফে ‘ন্যাটা সামি’কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

এসআরবি-২-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মোহাম্মদপুর থানার ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এক আসামি অবস্থান করছেন। পরে এসআরবি-২-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে আরসালান খান সামি ওরফে ন্যাটা সামিকে গ্রেফতার করে।

পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের ব্লক-বির ১৩২ নম্বর বাসায় অভিযান চালানো হয়। ওই বাসা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসআরবি-২-এর বসিলা, মোহাম্মদপুর, ঢাকা ইউনিট এ অভিযান পরিচালনা করে।

এসআরবি-২ জানিয়েছে, গ্রেফতার আরসালান খান সামির বিরুদ্ধে জেনেভা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের সহযোগী হিসেবে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় আজ ৩০ সেপ্টেম্বর এফআইআর নম্বর ১০১ অনুযায়ী অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে।

এসআরবি-২-এর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আরসালান খান সামির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। ২০২৫ সালের ২৪ অক্টোবরের ওই মামলার এফআইআর নম্বর ৯৫। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা হয়েছিল।

এসআরবি-২ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘ন্যাটা সামি’ গ্রেফতার

আপডেট: ০৯:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬