আধুনিক আবাসিক ভবন পাচ্ছে ফায়ার সার্ভিস
- আপডেট: ০৭:১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সর্বাধুনিক সুযোগ সুবিধা সংবলিত ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বসবাসের সুবিধা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের জন্য ১২ তলা বিশিষ্ট বহুতল আবাসিক ভবন নির্মাণকাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুটি বহুতল আবাসিক ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় মিরপুরে প্রথম ভবনের কাজ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ভবনটির নির্মাণকাজ উদ্বোধন করেন।
মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ভবনটি নির্মাণ হলে ৪৪টি পরিবার ১২৫০ বর্গফুট আয়তনের বাসায় বসবাস করতে পারবে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
তিনি বলেন, ভবনটি সর্বাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ও এতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বসবাসের সুবিধা নিশ্চিত করা হয়েছে।
















