০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

হৃদরোগ হাসপাতালে রোগীর স্বজনের টাকা চুরি, পকেটমার আটক

  • আপডেট: ০৯:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আনসার সদস্যদের অভিযানে হাতেনাতে মো. আল আমিন (৩৫) নামে এক পকেটমারকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ৯৫০০ টাকা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হক।

তিনি বলেন, হাসপাতালে ভর্তি থাকা রোগীর স্বজন এ. কে. এম. মনিরুল হক (৪৯) ৫ম তলার পি.আই.সি.ইউ-এর লিফটের সামনে অবস্থান করছিলেন। এ সময় সুযোগ বুঝে পকেটমার আল আমিন তার পকেট থেকে ৯৫০০ টাকা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে হাসপাতালে ডিউটিরত আনসার টহল টিম ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করেন।

আমিনুল হক বলেন, পরবর্তীতে আটককৃতকে আনসার ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সংস্থার কর্তৃপক্ষের উপস্থিতিতে উদ্ধারকৃত সম্পূর্ণ ৯৫০০ টাকা প্রকৃত মালিক এ. কে. এম. মনিরুল হকের হাতে তুলে দেওয়া হয়। টাকা ফিরে পেয়ে তিনি আনসার বাহিনীর এই দ্রুত ও সাহসী ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আটককৃত পকেটমার মো. আল আমিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

হৃদরোগ হাসপাতালে রোগীর স্বজনের টাকা চুরি, পকেটমার আটক

আপডেট: ০৯:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬