০৯:২১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তুতি, নোয়াখালীতে মতবিনিময় সভা

  • আপডেট: ০৮:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ, নোয়াখালীর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী জেলা ও উপজেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টসহ পূজা সংশ্লিষ্ট নেতৃবৃন্দ অংশ নেন।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, সার্বিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

সভায় পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন এবং সেগুলো সার্বক্ষণিক সচল রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা, সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার, এনএসআইয়ের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ভূঁইয়া, এসআরবি-১১-এর স্কোয়াড কমান্ডার মো. ফুজায়েল কবির সরকার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম, ডিজিএফআইয়ের মো. দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মো. শামসুল আলম এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিআইও-১, নোয়াখালী জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং জেলা ও উপজেলা পর্যায়ের পূজা সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তুতি, নোয়াখালীতে মতবিনিময় সভা

আপডেট: ০৮:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬