০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

হারানো আইফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল আনসার

  • আপডেট: ০৩:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের সততা, দায়িত্বশীলতা ও তৎপরতায় হারিয়ে যাওয়া একটি মূল্যবান আইফোন ফিরে পেয়েছেন এর প্রকৃত মালিক।

রবিবার (৪ অক্টোবর) ভোররাত আনুমানিক সোয়া ২টার দিকে বিমানবন্দরের ৪ নম্বর হেভি লাগেজ গেট এলাকায় দায়িত্ব পালনকালে আনসার সদস্য শ্রী মিঠুন কুমার স্ক্যানার বেল্টের নিচে একটি আইফোন পড়ে থাকতে দেখেন।

তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি সেখানে দায়িত্বে থাকা অ্যাভসেক সদস্য এবং সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পিসি মো. দোলন মিয়াকে জানান। পরে ফোনটির প্রকৃত মালিককে শনাক্ত করতে সংশ্লিষ্ট এলাকায় খোঁজাখুঁজি ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শুরু করা হয়।

একপর্যায়ে শাহা নুরুজ্জামান নামের এক যাত্রীকে ফোনটির প্রকৃত মালিক হিসেবে শনাক্ত করা হয়। পরে পিসি মো. আলমগীরের উপস্থিতিতে যথাযথ যাচাই-বাছাই শেষে মালিকানা নিশ্চিত করে আইফোনটি শাহা নুরুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়।

এসময় হারানো মূল্যবান ফোনটি ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহা নুরুজ্জামান।

এ ঘটনায় বিমানবন্দরে দায়িত্ব পালনরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সততা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

হারানো আইফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল আনসার

আপডেট: ০৩:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬