০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ কার্গো বোট ধরলো কোস্ট গার্ড

  • আপডেট: ০১:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

পটুয়াখালীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে কোস্ট গার্ড। এসময় জিরা বহনকারী একটি কার্গো বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

তিনি জানান, ৪ অক্টোবর রাত ২টার দিকে পটুয়াখালী সদর থানার লোহালিয়া নদী সংলগ্ন পালপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী। এসময় নদীতে সন্দেহজনক একটি কার্গো বোটের গতিবিধি নজরে এলে সেটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে কার্গো বোট থেকে ভারতীয় প্রায় ২১ হাজার কেজি জিরা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের হিসাব অনুযায়ী, জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। প্রাথমিকভাবে এসব জিরা শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে বলে জানানো হয়েছে।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ২১ হাজার কেজি জিরা ও কার্গো বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য পরিবহন বন্ধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ কার্গো বোট ধরলো কোস্ট গার্ড

আপডেট: ০১:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬