০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতরে স্বর্ণবার,ঢাকায় দুই যাত্রীর দেহে স্বর্ণপেস্ট

  • আপডেট: ১০:২৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ১৮০১৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

চট্টগ্রাম ও ঢাকার দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের স্বর্ণ ও স্বর্ণপেস্ট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গতকাল রবিবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতর থেকে ৪৬৬ গ্রাম স্বর্ণবার উদ্ধার করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গতকাল সকাল সাতটার দিকে আবুধাবি থেকে একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন এক যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থানে ছিলেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

ওই যাত্রী ১০০ গ্রাম স্বর্ণালংকার বহনের ঘোষণা দিলেও অতিরিক্ত স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে অন্যান্য সংস্থার উপস্থিতিতে তার ব্যাগেজ তল্লাশি করা হয়। এ সময় ফ্রাইপ্যানের ভেতরে বিশেষ কৌশলে লুকানো চারটি খণ্ডিত স্বর্ণবার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ৪৬৬ গ্রাম।

ঘোষিত ১০০ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ৫৬৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। শুল্ক-করসহ এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৯৮ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গোপন তথ্য, নিবিড় নজরদারি ও ঝুঁকিভিত্তিক যাত্রী তল্লাশির মাধ্যমে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্টগ্রামে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতরে স্বর্ণবার,ঢাকায় দুই যাত্রীর দেহে স্বর্ণপেস্ট

আপডেট: ১০:২৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬