তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৭৬
- আপডেট: ০৫:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৭৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানায় নিয়মিত মামলা,পুরোনো মামলা,গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে মোহাম্মদপুরে ২৪ জন,আদাবরে ১৮ জন,শেরেবাংলা নগরে ৭ জন,তেজগাঁও থানায় ১৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন এবং হাতিরঝিল থানায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ওয়াসিম (২৭),খাদিমুল হাসান রবিন (২০),মো. আসাদ (৩৬), মো. আকাশ (৩৭),মো. আলী (২৪),মো. আলী (২২),মো. নাদিম (৩৭),মো. আব্দুল্লাহ আল নোমান (২৮),মো. মনির হোসেন (৪৩),মো. সাইদুল (২৭),মো. শুভ ইসলাম (২১),মো জরিফ (২১),মো. নজরুল (৩৮),মো. মোবারক হোসেন (৩০),জাকির সর্দার (৩০),সুশান্ত বর্মন (৩১),মো. হাবুল মিয়া (৪৫),মো. সিয়াম (১৯), শামিম মিয়া (২০),নাঈম শেখ (২৪),নূর মোহাম্মদ (৩০), নুর ইসলাম (৩০), মো. স্বপন (২৮) ও মো. ফরাস উদ্দিন ফাহিম (২৭)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোসা. নাজমীন সুলতানা ( বয়স উল্লেখ নাই),মো. শহিদুল ইসলাম (৫০),মো. নজরুল ইসলাম (৪২), মো. আজিজ (৫০),মো. গোলাম রাব্বী (২৬), মো. মোকলেছুর রহমান (৩১),মো. আইয়ুব (৪৮),মো. ফজলুল হক (৪৫),মো. শাহ আলম (৩৫),মো. বিল্লাল (৩৫), মো. জুনায়েদ (১৯),মো. মেহেদী হাসান (২০),মো. আল আমিন (২০),মো. তারেক (১৯),মো. আরাফ (২০), মো. মেহেদী হাসান (১৮),মো. মাহফুজুর রহমান (২০) ও মো. শামীম (২৫)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-শফিকুল (৩৮), জনি (৩৫),মো. খোকন সিকদার (৩৮), মো. সোহেল (২৩),মো. মুসা (২০),মো. মল্লিক শরিফুল ইসলাম (৬৫) ও মো. আলামিন (৩২)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ইয়াসিন (২৯), মো. খাইরুল হাসান (২৪),শুভ (১৯), মো. শরিফুল ইসলাম (২৮), মো. সোহাগ আলী (২৮), মো. সুমন মিয়া (৩৫),মো. জুয়েল (৬০),মো. আবু (২৫), মো. নাজমুল (২৬),মো. সেন্টু (৪৩),মো. ইমরান (৩৩),মো. খোকন (৩৮) ও মো. তুহিন বাবু ( বয়স উল্লেখ নাই)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মামুন ইসলাম ওরফে নয়ন (২৫), মো. জীবন (১৯), মো. স্বপন (১৯),মো. মেহেদী হাসান (৩২),আব্দুল্লাহ আল মনির (২৬) ও মো. খোকা (আলামিন) (৩৫)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-হানিফ (২৬),মো. শাহ পরান (৩৯), হুমায়ন কবির (২৪),শামিম (৩৩),মো. শাওন (২৪), মো. মোক্তার (৪৫), মো. রোমান ব্যাপারী (৩৫) ও মো. সোহাগ মিয়া ( বয়স উল্লেখ নাই)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















