রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫,মামলা ৫১
- আপডেট: ১০:০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ১৮০২৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫১ টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ) উপ-পুলিশ কমিশনার-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২২ জন,লালবাগ বিভাগে ৫৯ জন,ওয়ারী বিভাগে ৪৩ জন,মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন,মিরপুর বিভাগে ১৪৯ জন,গুলশান বিভাগে ৩৮ জন,উত্তরা বিভাগে ৩৮ জন ও গোয়েন্দা বিভাগে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১টি অবিস্ফোরিত ককটেল ও অবিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ,৬৬৯ পিস ইয়াবা,২০০ গ্রাম গাঁজা, ১টি গাঁজা কাটার মেশিন ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।




















