রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৮,মামলা ৬২
- আপডেট: ১০:০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ১৮০১৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬২ টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ) উপ-পুলিশ কমিশনার-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন,লালবাগ বিভাগে ৫৮ জন,ওয়ারী বিভাগে ৭৪ জন,মতিঝিল বিভাগে ৩৯ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন,মিরপুর বিভাগে ১২৭ জন,গুলশান বিভাগে ২৩ জন,উত্তরা বিভাগে ৫১ জন,এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা,১৬৩৩ পিস ইয়াবা, ২.৫ গ্রাম হেরোইন,৫ টি মোবাইল,৩ পাতা স্ক্রিনশট,১৭টি বাইসাইকেল,মাদক বিক্রয়লব্দ ৪৭ হাজার ৯০ টাকা, ২টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা ও ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।




















