০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সরিয়ে দেওয়া হলো চট্টগ্রামের ডিআইজি কুদ্দুস চৌধুরীকে, নতুন দায়িত্বে শামসুল হক

  • আপডেট: ০৫:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ১৮০২৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুদ্দুস চৌধুরীকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন রেঞ্জ ডিআইজি করা হয়েছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হককে। আদেশে কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে।

একই আদেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখার— এসবির ডিআইজি এবং বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

অপর আরেক আদেশে দুই জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হলো- ফেনী ও গোপালগঞ্জ।

এতে বলা হয়েছে, ফেনীর বর্তমান পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ ‍সুপার এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী পুলিশ সুপার করা হলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সরিয়ে দেওয়া হলো চট্টগ্রামের ডিআইজি কুদ্দুস চৌধুরীকে, নতুন দায়িত্বে শামসুল হক

আপডেট: ০৫:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬