০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেফতার

  • আপডেট: ০৬:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ১৮০২২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় ওয়ান শুটারগান উদ্ধারসহ এক নরীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানান এসআরবি লিগ্যাল এন্ড মিডিয়া উইং,উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, গত ১৩ নভেম্বর এসআরবি-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ফকিরপাড়া এলাকায় অভিযান চলিয়ে ২টি বিদেশি পিস্তল এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধারসহ রাজিয়া বেগম নামে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে খুলনা মহানগরীর দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি অপর একটি অভিযানে গত ১৪ নভেম্বর খুলনার সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া এলাকায় বালুর মাঠ সংলগ্ন জনৈক ফিরোজ সাহেব নামের এক ব্যাক্তির বাড়ির টিনের প্রাচীর সংলগ্ন পলিথিনে মধ্যে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেফতার

আপডেট: ০৬:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬