শিরোনাম:
পল্লবীতে নোয়াখালী জেলা আ.লীগ নেতা রিয়াজ গ্রেফতার
- আপডেট: ০৬:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ১৮০৩৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর পল্লবী থানার ১২ নম্বর সেকশন এলাকা থেকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. রিয়াজ খানকে (৩৭) গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) গভার রাত ২টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ১৯ নভেম্বর লকডাউন কর্মসূচি পালনের উদ্দেশ্যে তিনি নোয়াখালী থেকে ঢাকায় এসেছিলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তার সঙ্গে আরও কেউ আছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




















